সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আকাশ সেনের গানে তৃষ্ণা-হান্নান শাহ

ডেইলি সিলেট ডেস্ক ::

এ প্রজন্মের তারকা হান্নান শাহ্ – এস কে তৃষ্ণা । নিয়মিত তারা মিউজিক ভিডিওতে কাজ করছেন । সম্প্রতি তারা মডেল হয়েছেন ‘তোমারই পাড়ায়’ শিরোনামের গানে। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন রবিন ইসলাম। গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার কণ্ঠশিল্পী আকাশ সেন। গানটিন কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু। ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা কে এ নিলয়।

গানটি প্রসঙ্গে মডেল হান্নান শাহ বলেন, গানটির দৃশ্যায়ন হয়েছে চমৎকার লোকেশনে । গানটি যেমন সুন্দর তেমনি এর দৃশ্যায়নে আমাকে দেখা যাবে ভিন্ন লুকে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।

মডেল ও অভিনেত্রী এস কে তৃষ্ণা বলেন, নির্মাতা নিলয় ভাই ও মডেল হান্নান শাহ সাথে প্রথম কাজ। দুজনের কাজের রসায়নটা দারুণ ছিলো।আশা করছি দর্শক ভিডিওটি ভালো ভাবে নিবে।

নির্মাতা নিলয় বলেন, অনেক যত্ন সহকারে গানটি করা হয়েছে। আমরা চেষ্টা করেছি ভালোভাবে কাজ করার। আশা করছি, গান-ভিডিও সবার ভালো লাগবে।

নির্মাতা জানান, বৃহস্পতিবার ( ১ লা জুন ) এইচ এস মাল্টিমাডিয়া ইউটিউব চ্যানেলে ‘তোমারই পাড়ায়’ গানটি মুক্তি পাবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: