সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ২৫ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঝুলন্ত লাশ উদ্ধার, হাতের তালুতে সুইসাইড নোট

কলকাতার টালিগঞ্জে পূজা চন্দ নামের ২০ বছর বয়সী এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে বাড়িতেই মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পূজার মৃত্যু হয়েছে বলে জানান।

পুলিশ জানিয়েছে, এক বছর আগে পূজার বিয়ে হয়। দীর্ঘদিন ধরে তার শ্বশুর বাড়িতে বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি চলছিল বলেও জানা গেছে। পূজার হাতের তালুতে লেখা ছিল তার মৃত্যুর জন্য শাশুড়ি দায়ী।

পূজার বাবা কলকাতার টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। দেশটির ৩০৪ বি ধারায় মামলা নিয়েছে পুলিশ। যৌতুকের জন্য শ্বশুরবাড়ি থেকে কোনো চাপ দেওয়া হচ্ছিল কি না তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান এক পুলিশ কর্মকর্তা।

এই ঘটনায় বৃহস্পতিবার (১১ নভেম্বর) পূজার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) গ্রেফতার করা হয় তার শাশুড়িকেও।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: