সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চলন্ত ট্রেনে ছোড়া পাথরের আঘাতে শিশুর চোখ নষ্ট

নীলফামা’রীর সৈয়দপুর উপজে’লায় চলন্ত ট্রেনে ছোড়া পাথরের আ’ঘাতে আজমির ইস’লাম (৫) নামে এক শি’শুর একটি চোখ নষ্ট হয়ে গেছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নীলফামা’রীর সৈয়দপুর রেলস্টেশনের হোম সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে।

আজমির ইস’লাম বর্তমানে রাজধানী ঢাকার ইস’লামিয়া হাসপাতা’লে চিকিৎসাধীন। তার ডান চোখ নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সে নীলফামা’রীর ডোমা’র উপজে’লার আমবাড়ি গ্রামের মাছের হ্যাচারি ব্যবসায়ী মা’রুফ ইস’লামের ছোট ছে’লে।ব্যবসায়ী মা’রুফ ইস’লাম সন্তানদের লেখাপড়ার জন্য পরিবার নিয়ে সৈয়দপুর শহরের পুরোনো মুন্সীপাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। ঘটনার দিন গ্রামের বাড়ি থেকে খুলনাগামী আন্তনগর ট্রেন সীমান্ত এক্সপ্রেসে সৈয়দপুরে আসছিলেন তিনি।

আজমিরের বাবা মা’রুফ ইস’লাম জানান, ‘ট্রেনে জানালার পাশে বসে ছিল আজমির। হঠাৎ একটি ছোড়া পাথর তার ডান চোখে আ’ঘাত করে। তার চোখ ফেটে র’ক্ত ঝরতে থাকে। এ অবস্থায় সৈয়দপুর স্টেশনে নেমে রেলওয়ে পু’লিশের এএসআই প্রভাষ কুমা’রের সহায়তায় দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতা’লে নিয়ে যাই।’

হাসপাতা’লের জরুরি বিভাগের কর্মক’র্তা ডা. মো. রবিউল ইস’লাম দ্রুত শি’শুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতা’লে পাঠান। ওই হাসপাতা’লের চক্ষু বিশেষজ্ঞ ডা. রাশেদুল ইস’লাম মা’ওলার শরণাপন্ন হলে তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: