![]()


বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনে গু’লি বর্ষণ ও ককটেল বি’স্ফোরণের ঘটনা ঘটেছে।
জানা গেছে, সোমবার বিকেল ৫টার দিকে ওবায়দুল কাদেরের নিজ বাড়ি বসুরহাট পৌরসভা’র ১নম্বর ওয়ার্ডের গ্রামের বাড়ির প্রবেশ পথে একদল দুর্বৃত্ত গু’লিবর্ষণ ও ককটেল বি’স্ফোরণ করে । এসময় দুর্বৃত্তরা ওবায়দুল কাদেরের পরিবারকে গালিগালাজ করে পালিয়ে যায়। এরআগেও বেশ কয়েকবার তার বাড়িতে হা’মলা চালানো হয়।
খবর পেয়ে নোয়াখালী ডিবি পু’লিশ ও কোম্পানীগঞ্জ থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তার (ওসি) নেতৃত্বে একদল পু’লিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ঘটনাস্থল থেকে ১টি গু’লির খোসা ও ৫টি অবি’স্ফোরিত ককটেল উ’দ্ধার করে পু’লিশ। বর্তমানে বসুরহাট বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। রেব, ডিবি পু’লিশ, দাঙ্গা পু’লিশের টহল জো’রদার করা হয়।
ককটেল হা’মলার প্রতিবাদে বিকেলে বসুরহাট বাজারে বি’ক্ষোভ মিছিল করে।
এ ব্যাপারে বাড়িতে অবস্থানকারী মেয়র আবদুল কাদের মির্জার স্ত্রী’ আক্তার জাহান বকুল বলেন, ‘মেয়রের রাজনৈতিক প্রতিপক্ষরা এ হা’মলার ঘটনা ঘটিয়েছে।’
কোম্পানীগঞ্জ থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তার (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনাস্থল থেকে ৫টি অবি’স্ফোরিত ককটেল ও ১টি গু’লির খোসা উ’দ্ধার করা হয়।’