সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
সোমবার, ২৯ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দক্ষিণ সুরমায় করোনা আক্রান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমায় করোনা আক্রান্ত হয়ে বিএনপি নেতা দবির মিয়ার মারা গেছেন। গতকাল রবিবার (১৭ মে) রাত ১১টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি মারা যান।

৬৫ বছর বয়েসের দবির মিয়ার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে। তিনি তেতলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

এছাড়া তিনি সিলেট নগরের সোবহানীঘাটস্থ নোয়াব আলী মার্কেটের ব্যবসায়ীও ছিলেন।

দবির মিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র। তিনি জানান, ওই ব্যক্তি রবিবার (১৭ মে) রাত ৯ টার দিকে হাসপাতালের ভর্তি হয়েছিলেন এবং ১১ টার দিকে মারা যান।
দাবির মিয়ার বাড়ি ও আশপাশ এলাকা আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: