সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
সোমবার, ২৯ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কাল থেকে আবারও হাসান মার্কেট খোলার সিদ্ধান্ত

আবারও কাল থেকে খোলা হচ্ছে হাসান মার্কেট। সিলেট নগরীর বন্দরবাজারস্থ ঐতিহাসিক হাসান মার্কেট আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। আজ রোববার (১৭ মে) এক বৈঠকে হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত নেন।

এ ব্যাপারে হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী রইছ আলী বলেন, আমরা সব সময় সরকারের নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করে আসছি। প্রথমে সিলেটের মানুষের স্বার্থে হাসান মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু বর্তমানে নগরীর বিভিন্ন দোকানপাট খোলা থাকায় ও ব্যবসায়ীদের স্বার্থের কথা চিন্তা করে আগামীকাল থেকে হাসান মার্কেট খোলা হবে।

হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আহমদ আফজল সিরাজ পাভেল বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা হবে। মাস্ক ছাড়া কোন ক্রেতাকে ঢুকতে দেওয়া হবে না। দোকানের সামনে হ্যান্ড স্যানিটাইজার রাখা হবে।

এ ব্যাপারে সিলেট মহানগর ব্যবাসয়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, ব্যবসায়ীরা যদি দোকান খোলার সিদ্ধান্ত নেন। তবে আমাদের কিছু করার নেই। ব্যবসায়ীদের প্রতি আমার অনুরোধ থাকবো- তারা যেন সকল প্রকার স্বাস্থবিধি মেনে ব্যবসায় পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: