সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রংপুরে ওসি করোনাভাইরাসে আক্রান্ত, থানা লকডাউন

রংপুরে মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) করোনা শনাক্ত হওয়ায় থানা লকডাউন করা হয়েছে। এছাড়াও থানার কার্যক্রম পাশের ভিকটিম সাপোর্ট সেন্টার ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সোমবার (৪ মে) সকালে রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (৩ মে) ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কোতোয়ালি থানার ওসিও রয়েছেন। এ কারণে আপাতত ওই থানার সব কার্যক্রম পাশের ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে থানা লকডাউন থাকবে। এছাড়া ওসির সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: