![]()


চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেসে ইউনিফর্ম পরে যাত্রীদের টিকিট চেকের সময় এক ভুয়া টিটিইকে আটক করা হয়েছে। তার নাম জাহাঙ্গীর আলম নাম। বাড়ি নোয়াখালীর সেনবাগে। বুধবার সকালে তাকে হাতেনাতে আটক করে রেলওয়ে পুলিশে (জিআরপি) সোপর্দ করা হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী বলেন, পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে টিটিইর ইউনিফর্ম পরে এবং গলায় আইডি কার্ড ঝুলিয়ে যাত্রীদের টিকিট চেক করছিলেন জাহাঙ্গীর। যেসব যাত্রীর কাছে টিকিট ছিলো না তাদের কাছ থেকে জরিমানার টাকাও নিচ্ছিলেন। এ সময় তাকে আটক করে ট্রেনটির দায়িত্বরত কর্মকর্তারা। পরে তাকে লাকসাম জিআরপি পুলিশের কাছে সোপর্দ করা হয়।