সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এমসি কলেজে রাষ্ট্রবিজ্ঞান সোসাইটির যাত্রা শুরু

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বহুল প্রত্যাশিত ‘রাষ্ট্রবিজ্ঞান সোসাইটি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উক্ত সংগঠনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আঙিকে সাংবিধানিক কার্যক্রমের মাধ্যমে কমিটি গঠন করা হয়। সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্বপালন করবেন বিভাগীয় প্রধান শামীমা আখতার চৌধুরী। সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক হিসেবে শিক্ষার্থীদের পক্ষে প্রতিনিধিত্ব করবেন সাজু আহমেদ ও শেখ পলাশ আহমেদ।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক আলবাব আল হোসাইন, সাংগঠনিক সম্পাদক রুখন রাহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল খান, কার্যনির্বাহী সদস্য হিসেবে ফরহাদ আহমেদ, ইফজাল আহমেদ, সুমানা বেগম ও নুরুজ্জামান মনোনীত হয়েছেন। আগামী এক বছর তারা ‘রাষ্ট্রবিজ্ঞান সোসাইটি’ সংগঠনের নেতৃত্বে থাকবেন। সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: