সর্বশেষ আপডেট : ২১ ঘন্টা আগে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নিষিদ্ধ আওয়ামী লীগকে তথ্যপাচার: এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

ডেইলি সিলেট ডেস্ক ::

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে তার বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট এবং পাঁচলাইশ থানা পুলিশের একটি যৌথ দল অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী মামলা দায়ের ও গ্রেফতারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, এসপি জাহাঙ্গীর আলম তার মুঠোফোন থেকে রাষ্ট্রবিরোধী একটি বার্তা পাঠিয়েছিলেন। ওই বার্তায় লেখা ছিল- ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবা এদেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার।’

তবে তিনি এই বার্তাটি কাকে পাঠিয়েছিলেন, তা এখনো জানা যায়নি এবং মামলার বিস্তারিত তথ্যও তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি। পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট এই মামলার তদন্তভার গ্রহণ করবে বলে জানা গেছে।

এর আগে, পুলিশের অভ্যন্তরীণ তথ্য পাচারের অভিযোগ ওঠার পর গত মঙ্গলবার প্রাথমিক প্রমাণ পেয়ে জাহাঙ্গীর আলমকে তলব করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। ওই দিন জিজ্ঞাসাবাদের পর তার ব্যক্তিগত ও দাফতরিক মুঠোফোন জব্দ করা হয় এবং তা ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। পাশাপাশি এই ঘটনার বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামের নেতৃত্বে একটি বিভাগীয় তদন্তও চলমান রয়েছে।

উল্লেখ্য, গ্রেফতার হওয়া পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: