সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নিজের জয় নিয়ে নিশ্চিত নই, হারলেও অবসরে যাবেন না

ডেইলি সিলেট ডেস্ক ::

আসন্ন সাধারণ নির্বাচনে নিজের জয় নিয়ে চরম সংশয় প্রকাশ করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নির্বাচনে পরাজয় বা সরকার গঠনে ব্যর্থ হলেও তিনি রাজনীতি থেকে অবসর নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) ‘রেডিও নর্থ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, নিজেদের জয় নিশ্চিত করা প্রয়োজন হলেও তিনি তা নিয়ে পুরোপুরি নিশ্চিত নন এবং বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তিত।
সাক্ষাৎকারে নিজ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট, নাফতালি বেনেট এবং আবিগদোর লিবারম্যানের তীব্র সমালোচনা করেন নেতানিয়াহু। তিনি দাবি করেন, বিরোধী পক্ষকে সরকার গঠন করতে হলে মনসুর আব্বাস ও আহমেদ তিবির মতো আরব নেতাদের সমর্থনের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হতে হবে।

আইজেনকোটকে দুর্বল ও অকার্যকর দাবি করে ভোটারদের সতর্ক করে তিনি বলেন, আইজেনকোট বিশ্বমঞ্চে বা মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো প্রভাব ফেলতে পারবেন না এবং ইরানের পারমাণবিক হুমকির মুখেও কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হবেন।

সাক্ষাৎকারের একপর্যায়ে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সাবেক প্রধান রোনেন বারের করা মানহানি মামলার বিষয়েও কথা বলেন নেতানিয়াহু। বারের তোলা অভিযোগগুলোকে ভিত্তিহীন দাবি করে তাকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে নেতানিয়াহু বলেন, তিনি রাষ্ট্রীয় নিয়ন্ত্রকের কাছে এ সংক্রান্ত প্রায় এক হাজার নথি জমা দিয়েছেন যা সত্য প্রমাণ করে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: