সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

ডেইলি সিলেট ডেস্ক ::

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ট্যাঙ্ক জেলার ওয়াজিরাবাদে ট্রাফিক পুলিশের একটি গাড়িতে বন্দুকধারীদের হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বেসামরিক নাগরিকও আহত হয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সশস্ত্র একদল হামলাকারী ট্রাফিক পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। হামলার পর তারা পুলিশের গাড়ি ও সঙ্গে থাকা অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত দুই বেসামরিককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। নিহত পুলিশ সদস্যদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন, গুল আমিন ও সেলিম শাহ কোরেশি। তৃতীয়জনের পরিচয় এখনও নিশ্চিত হয়নি।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলাকারীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

এ হামলার নিন্দা ও শোক জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি গভীর শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: