সর্বশেষ আপডেট : ২৬ মিনিট ৩৯ সেকেন্ড আগে
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজ জামে মসজিদে গোপন বৈঠকের সময় জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের পর তাদের তেজগাঁও থানা হেফাজতে রাখা হয়েছে।

পুলিশের তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, আটককৃতরা কোনো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না, তা নিশ্চিত হতে জোর যাচাই-বাছাই চলছে।

এরই মধ্যে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষজ্ঞ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: