সর্বশেষ আপডেট : ৫৪ মিনিট ১ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের সীমান্তবর্তী ধামরাই উপজেলার পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ইলিয়াস হোসেন।

নিহতরা হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক জুয়েল (৪০), যাত্রী জাকারিয়া (১৩) ও আঁখি আক্তার (২৫)। তাদের সবার বাড়ি টাঙ্গাইল জেলায়।

স্থানীয়রা জানায়, তিন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশা কালামপুর থেকে নাগরপুর যাওয়ার সময় নান্দেশ্বরী এলাকায় বিপরীতমুখী পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশা ধুমড়ে মুচড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশার দুই যাত্রী ও সিএনজি চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: