সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র

ডেইলি সিলেট ডেস্ক ::

আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) কোনো কর্মকর্তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া প্রতিশ্রুত সংস্কারে ব্যর্থ হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ও আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) গিয়ে সংঘাতকে আন্তর্জাতিকীকরণের চেষ্টা চালাচ্ছে।

এছাড়া সরাসরি আলোচনার বদলে একতরফাভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির চেষ্টা, অভিযুক্তদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং স্কুলের পাঠ্যবইয়ে সহিংসতায় উসকানি দেওয়ার মতো কারণ দেখিয়ে এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত বছরও ট্রাম্প প্রশাসন একই পদক্ষেপ নেওয়ায় মাহমুদ আব্বাসকে সশরীরে উপস্থিত না হয়ে ভিডিওবার্তার মাধ্যমে বক্তব্য দিতে হয়েছিল।

যুক্তরাষ্ট্রের এই ভিসা প্রত্যাখ্যানের সিদ্ধান্তটি এমন এক সময়ে প্রকাশ্যে এল, যখন ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগের পর জাতিসংঘের ১৪২টি সদস্য দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে ওয়াশিংটনের সঙ্গে ভিন্নমত পোষণ করেছে।

পাশাপাশি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১ হাজার ১০৯ জন এবং গাজায় টানা সামরিক অভিযানে ৭৩ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। চরম এই মানবিক বিপর্যয়ের মধ্যেই ফিলিস্তিনি শীর্ষ নেতাদের জাতিসংঘে সশরীরে উপস্থিতির পথ আটকে দিল মার্কিন প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: