সর্বশেষ আপডেট : ৫৮ মিনিট ১৭ সেকেন্ড আগে
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কারওয়ান বাজার ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বুধবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক ও মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।

এ সময় এমআরটি পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ডিএমটিসিএলের নিজস্ব নিরাপত্তাকর্মীরা অভিযানে সহায়তা করেন। মূলত ফুটপাত দখলমুক্ত রেখে মেট্রোরেলের যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি এসব এলাকার সংশ্লিষ্ট সবাইকে ফুটপাত দখল না করার বিষয়ে সচেতন করা হয়। ডিএমটিসিএল জানিয়েছে, সফল এই অভিযানের ফলে স্টেশন দুটির আশপাশ সম্পূর্ণ অবৈধ দখলমুক্ত হয়েছে এবং যাত্রীদের জন্য একটি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরি হয়েছে।

উল্লেখ্য, যাত্রীদের সুবিধার্থে এর আগেও রাজধানীর আরও কয়েকটি মেট্রো স্টেশনে একই ধরনের অভিযান চালিয়েছিল কর্তৃপক্ষ, যেখানে অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি জরিমানাও আদায় করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: