![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বিভিন্ন ইউনিট ও কর্মস্থলে বদলি-পদায়নের আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে সই করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এতে বলা হয়, বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ২৭ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সারোয়ারকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তাকে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল। নতুন আদেশে সেই বদলির আদেশ বাতিল করা হয়েছে।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচ উদ্দীনকে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সে টিআর পদে থাকা অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামকে একই দপ্তরে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
গোপালগঞ্জের মকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমানকে র্যাবে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। আর কিশোরগঞ্জের করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহাকে গোপালগঞ্জের মকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সোহেল মিয়াকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার মো. আজিজুর রহমান খানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার অরুপ রতন সরকারকে নওগাঁর সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।