সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ৮ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান: আইডিএফ

ডেইলি সিলেট ডেস্ক ::

ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যা ইসরায়েলের ভূখণ্ডের দিকে নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

বাহিনী আরও বলেছে, হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে কাজ করছে।

প্রসঙ্গত, আবারও পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়েছে ইরান–ইসরায়েল। একে অপরকে জবাব দিয়েছে ক্ষেপণাস্ত্র বর্ষণ করে। লেবাননে আগ্রাসনের জবাবে রোববার রাতে ইসরায়েলে অভিযান চালিয়েছে ইরান। জবাবে তেলআবিব ইস্ফাহান ও তাবরিজে হামলা চালিয়েছে। সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

আইআরজিসি জানিয়েছে, বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন ও লেবাননে রেড লাইন অতিক্রমের কারণে ইসরায়েলের বিরুদ্ধে এটি একটি সতর্কবার্তা মূলক অভিযান। আগ্রাসন চালিয়ে গেলে পরবর্তীতে আরও বড় হামলার মুখোমুখি হবে ইসরায়েল ও তার মিত্ররা—এমন হুঁশিয়ারিও দিয়েছে তারা।

এর আগে আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন হুঁশিয়ারি দেন, ইসরায়েলে হামলা চালিয়ে মারাত্মক ভুল করেছে ইরান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: