সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট সাবেক জান্তাপ্রধান মিন অং হ্লাইং

ডেইলি সিলেট ডেস্ক ::

মিয়ানমারে রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের পর আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রক্ষমতায় বসছেন সাবেক জান্তা প্রধান মিন অং হ্লাইং। আজ দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এই সামরিক নেতা।

শুক্রবার (৩ এপ্রিল) বিবিসি এক প্রতিবেদনে এমন তথ্য জানায়।

​২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাতের পর থেকেই মূলত পর্দার আড়ালে রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণ করছিলেন মিন অং হ্লাইং।

​মিন অং হ্লাইং এমন এক সময়ে মিয়ানমারের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন যখন দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা সামরিক বাহিনীর হাতছাড়া হয়ে গেছে। জান্তা বিরোধী সশস্ত্র যোদ্ধাদের (পিডিএফ) সাথে সেনাবাহিনীর একের পর এক পরাজয়ের মুখে এই রাজনৈতিক পরিবর্তনের ঘোষণা এলো।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: