সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণ ঘিরে বিভক্ত মার্কিন রাজনীতি

ডেইলি সিলেট ডেস্ক ::

ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ভাষণে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা। এ ভাষণকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে স্পষ্ট বিভক্তি দেখা গেছে।

মার্কিন সিনেটের সংখ্যালঘু ডেমোক্র্যাট নেতা চাক শুমার ভাষণটির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “ইরান ইস্যুতে ট্রাম্পের পদক্ষেপ আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে বড় নীতিগত ভুলগুলোর একটি হিসেবে বিবেচিত হবে।”

নিউইয়র্কের এই ডেমোক্র্যাট সিনেটর আরও বলেন, ট্রাম্প লক্ষ্য নির্ধারণে ব্যর্থ হচ্ছেন, মিত্রদেশগুলোকে দূরে ঠেলে দিচ্ছেন এবং সাধারণ আমেরিকানদের দৈনন্দিন অর্থনৈতিক সমস্যাগুলো উপেক্ষা করছেন।

অন্যদিকে রিপাবলিকান দলীয় সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহাম ভাষণটিকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইরানের সামনে এখন দুটি পথ খোলা—চুক্তি করা অথবা আরও বোমা হামলার মুখোমুখি হওয়া।”

গ্রাহাম আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এমন একটি লক্ষ্য নির্ধারণ করেছেন, যা ধীরে ধীরে ইরানের বর্তমান শাসকদের টিকে থাকার সক্ষমতা দুর্বল করে দেবে।

বিশ্লেষকদের মতে, এই ভিন্নমুখী প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ইরান ইস্যুকে কেন্দ্র করে গভীর মতপার্থক্যেরই প্রতিফলন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: