সর্বশেষ আপডেট : ১ মিনিট ৫৪ সেকেন্ড আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সাতক্ষীরায় ঘোষণার পর বাতিল হলো ফুয়েল কার্ডের সিদ্ধান্ত

ডেইলি সিলেট ডেস্ক ::

সাতক্ষীরায় জ্বালানি তেল সংগ্রহের জন্য জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড বাধ্যতামূলক করার ঘোষণার পর তা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন বিশ্বাস।

তিনি জানান, আমরা জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু জনসাধারণের প্রতিক্রিয়ার কারণে ফুয়েল কার্ডের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

এর আগে, বুধবার রাতে জেলা প্রশাসন মোটরসাইকেল চালকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছিল। এতে বলা হয়েছিল, ফুয়েল কার্ড ছাড়া মোটরসাইকেলে তেল সরবরাহ করা হবে না। তেল সংগ্রহের সময় সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্টে যাওয়া বাধ্যতামূলক। এছাড়া চালককে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখতে হবে এবং হেলমেট পরিধান করা বাধ্যতামূলক হবে।

ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে বলে জানানো হয়।

এছাড়াও প্লাস্টিক বোতল বা ড্রামসহ কোনো কন্টেইনারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে জ্বালানি তেলের ক্রয়-বিক্রয়ও বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: