সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সবার মাস্টার্স ডিগ্রি অর্জনের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেইলি সিলেট ডেস্ক ::

দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সবার মাস্টার্স ডিগ্রি অর্জন করার প্রয়োজন নেই। যারা শিক্ষকতা ও বিভিন্ন বিষয়ে গবেষণার মাধ্যমে দেশ ও মানুষের জন্য অবদান রাখবে তারাই উচ্চশিক্ষা গ্রহণ করবে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ভোকেশনাল ট্রেডের পছন্দনীয় যে কোনো একটি বিষয়ে ট্রেনিং নিতে হবে, কারিগরি শিক্ষা নিতে হবে।

রোববার (২২ মার্চ) দুপুরে কক্সবাজারের পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনীতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সময়ে সনাতনী শিক্ষাব্যবস্থা দিয়ে কোটি কোটি বেকার সৃষ্টি হয়েছে। ডিগ্রিধারী বেকার সৃষ্টি নয়, কর্মক্ষম নাগরিক গড়ে তুলতে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাবে সরকার।

মন্ত্রী বলেন, সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে। তার অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়নে কার্যক্রম হাতে নিয়েছে। দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিপরিষদ বৈঠকে দশ হাজার টাকার সুদসহ কৃষিঋণ মওকুফ করেছে সরকার। খুব শিগগিরই কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে।

তিনি আরও বলেন, সংস্কারের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, প্রশিক্ষণ, মেধা ও প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে বিএনপি। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: