সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
সোমবার, ৯ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব

ডেইলি সিলেট ডেস্ক ::

প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে মনস্তাত্ত্বিক গল্পের টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’।

টেলিছবিটির ট্যাগলাইন ‘সময় বদলায়, বন্ধুত্ব নয়’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এমদাদ এইচ ভূঁইয়া রাজু, চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা অধরা খান। অভিনয়ের পাশাপাশি টেলিছবির গল্পও লিখেছেন এমদাদ এইচ ভূঁইয়া রাজু।

টেলিছবিটির সম্পূর্ণ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিভিন্ন মনোরম লোকেশনে।

গল্পটি নিয়ে এমদাদ এইচ ভূঁইয়া রাজু বলেন, “এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। এই টেলিছবির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। যে হাসির পেছনে লুকিয়ে থাকে নানা অজানা গল্প। আশা করছি, প্রবাস জীবনের নিঃসঙ্গতা ও মুখোশের নিচে লুকানো বেদনা নিয়ে নির্মিত টেলিছবিটি দর্শকদের পছন্দ হবে।”

চিত্রনায়ক মামনুন হাসান ইমন বলেন, “কিছুদিন আগে অবকাশ যাপনে নিউইয়র্কে গিয়েছিলাম। তখন কাজটির প্রস্তাব পেলে গল্প ও চরিত্র ভালো লাগায় করতে আগ্রহী হই। কারণ, আমরা কাজের মানুষ, কাজ ছাড়া ভালো লাগে না। কথায় আছে না টেকি স্বর্গে গেলেও ধান ভানে। ব্যাপারটি তেমনই হয়েছে। নির্মাতা যত্ন নিয়ে কাজটি করেছেন। আশা করছি, প্রচারে এলে সবার ভালো লাগবে।”

জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে NY71TV ইউটিউব চ্যানেলে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ অবমুক্ত হবে। টেলিছবিটি প্রযোজনার পাশাপাশি নির্মাণ করেছে NY7TV টিম।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: