সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বেসরকারি দুই কলেজের নাম পরিবর্তন

ডেইলি সিলেট ডেস্ক ::

দুটি বেসরকারি কলেজের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে সরকার। নাম পরিবর্তনের অনুমতি পাওয়া কলেজগুলো হলো নওগাঁর মান্দা কারিগরি ও কৃষি কলেজ এবং ফরিদপুরের ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন কলেজ। এ ছাড়া ৩টি কলেজের নাম পরিবর্তনের বিষয়ে মতামত চাওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের ভিন্ন দুটি চিঠিতে এ তথ্য জানা যায়।

কলেজের নাম পরিবর্তনের অনুমতির জন্য চিঠি ঢাকা ও রাজশাহী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, নওগাঁর মান্দা কারিগরি ও কৃষি কলেজের নাম পরিবর্তন করে মান্দা মডেল কলেজ করা হয়েছে। ফরিদপুরের ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন কলেজের নাম পরিবর্তন করে ফরিদপুর মহাবিদ্যালয় রাখা হয়েছে।

নাম পরিবর্তনের বিষয়ে মতামত চাওয়া চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের বিষয়ে পুনরায় যাচাই সাপেক্ষে নামকরণের যৌক্তিকতা উল্লেখ করে মতামত বা সুপারিশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠাতে বলা হয়।

চিঠিটি ঢাকা, যশোর, বরিশাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে। সাতক্ষীরা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের নাম পরিবর্তন করে দাঁতভাঙ্গা আদর্শ কলেজ, জনতা বাজার কলেজের নাম পরিবর্তন করে জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ ও ভার্সেটাইল মডেল কলেজের নাম পরিবর্তন করে ভিক্টোরিয়া মডেল কলেজ নামকরণের সুপারিশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: