সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নির্বাচনী প্রচারণায় হাদির গায়ে ছুড়ে মারল ময়লা পানি

ডেইলি সিলেট ডেস্ক ::

মতিঝিলের এজিবি কলোনিতে নির্বাচনী প্রচারণা করতে গিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সেখানে তার গায়ে ময়লা পানি ছুড়ে মারা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি ভিডিওতে হাদিকে বলতে শোনা যায় তার গায়ে তিনবার ময়লা পানি ছোড়া হয়েছে।

ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, ‘ভাই, ময়লা পানি যে মারছেন আরও মারতে পারেন, সমস্যা নেই মারেন। তিনবার মারছে ময়লা পানি।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা-৮ আসন থেকে ভোটে লড়বেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: