সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সোহেল তাজ

ডেইলি সিলেট ডেস্ক ::

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছেন। বুধবার ভোররাত ৩টা ৫১ মিনিটে তিনি বহির্গমন ত্যাগ করেন বলে বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ১২ নভেম্বর ৩টা ৫১ মিনিটে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ কাতার এয়ারলাইন্সের কিউআর৬৩৯ ফ্লাইটে কাতার হয়ে আমেরিকার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

সোহেল তাজ ইমিগ্রেশন প্রসিকিউশনসহ অন্যান্য সংস্থা থেকে যাচাই–বাছাই সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্লিয়ারেন্সপ্রাপ্ত হয়ে ইমিগ্রেশন সম্পন্ন করেন।

তানজিম আহমেদ সোহেল তাজ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এবং আওয়ামী লীগ নেত্রী সৈয়দা জোহরা তাজউদ্দীনের সর্বকনিষ্ঠ সন্তান। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তবে দায়িত্বের পূর্ণ মেয়াদ শেষ না করেই উপভয় পদ থেকে ইস্তফা দেন।

মঙ্গলবার দিনগত রাত ১টা ১১ মিনিটে সোহেল তাজ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লেখেন, ‘চেক ইন শেষ করে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করছি।’

এর আগে, মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েডে ফেসবুকে এক পোস্টে নিজের আমেরিকা সফরের বিষয়ে পোস্ট করেন সোহেল তাজ।

ফেসবুক পোস্টে সোহেল তাজ বলেন, ‘মগের মুল্লুক হতভাগা একটা দেশ, খেলোয়াড় পরিবর্তন হয়। কিন্তু খেলা একই থেকে যায়। আজকে রাতে আমি হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকার পথে যাত্রা করব, দেখা যাক আবার কী হয়। সব কিছু জানাব।’

গত ২৬ সেপ্টেম্বর আমেরিকায় যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। তখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) কর্তৃপক্ষ নিশ্চিত জানায়, ‘ভ্রমণরোধ’ থাকায় সোহেল তাজ দেশত্যাগ করতে দেওয়া হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: