সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

রাজধানীতে গির্জায় ককটেল হামলা

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর রমনায় সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অপরটি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম বলেন, গির্জার গেট লক্ষ্য করে দুটি ককটেল ছোড়া হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, অপরটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

জানা গেছে, শনিবার (৮ নভেম্বর) গির্জাটিতে খ্রিস্ট জন্মজয়ন্তী ২০২৫ উপলক্ষে জাতীয় পর্যায়ের জুবিলি উদযাপন অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গির্জার সামনে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং আরেকটি ককটেল ভেতরে নিক্ষেপ করা হলেও তা অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে পুলিশ এসে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে।

সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের পাল পুরোহিত আলবার্ট রোজারিও বলেন, শনিবারের অনুষ্ঠানে দেশের বিভিন্ন গির্জা থেকে প্রায় ৬০০ অতিথির অংশ নেওয়ার কথা।

ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়নি। আমরা পুলিশের সঙ্গে কথা বলছি, আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by:

fistinghd.netjosporn.netxfantazy.orgpornjoy.org