![]()

cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla

ডেইলি সিলেট ডেস্ক ::
ঢালিউডের নায়িকা শবনম ইয়াসমিন বুবলী শাকিব খানের নায়িকা হিসেবে সিনেমায় পা রেখেছিলেন। নিয়মিতই তিনি কাজ করে যাচ্ছেন তরুণ নায়কদের বিপরীতে জুটি বাঁধে।
সেই ধারাবাহিকতায় বুবলীকে দেখা গিয়ে ছিল তরুণ চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে। তারা আবারও পর্দায় জুটি হয়ে আসতে চলেছেন। নির্মাতা জাহিদ হোসেন পরিচালনা করছেন তাদের নিয়ে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’।
সম্প্রতি আমেরিকা সফর শেষে ঢাকায় ফিরে বুবলী এই সিনেমায় কাজের খবর জানিয়েছেন। তিনি জানান, আগামী ৭ নভেম্বর ঢাকার একটি ক্লাবে মহরতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবেন। সেইসঙ্গে সেদিন থেকেই শুরু হবে ছবিটির নির্মাণ কাজ।
নির্মাতা সূত্রে জানা গেছে, ছবিতে আদর আজাদকে দেখা যাবে একেবারে ভিন্ন এক রূপে। আধুনিক একজন ব্যর্থ প্রেমিক হিসেবে হাজির হবেন তিনি। অপরদিকে বুবলী থাকছেন গল্পের কেন্দ্রীয় চরিত্রে। তার উপস্থিতিতে সিনেমাটি পাবে এক নতুন মাত্রা, দাবি করেছেন পরিচালক।
এর আগে বুবলী ও আদর আজাদ একসঙ্গে অভিনয় করেছেন ‘তালাশ’, ‘লোকাল’, ‘পিনিক’ ও ‘খেলা হবে’ সিনেমায়।
‘ঢাকাইয়া দেবদাস’ মুক্তির সম্ভাব্য সময় সম্পর্কে নির্মাতারা শিগগিরই বিস্তারিত ঘোষণা দেবেন।