সর্বশেষ আপডেট : ৩১ মিনিট ৪ সেকেন্ড আগে
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪ জন

ডেইলি সিলেট ডেস্ক ::

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছেন। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৪ জন। মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন ঢাকা বিভাগের বাসিন্দা। এদের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি এবং তিনজন ঢাকা দক্ষিণ সিটি থেকে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩০৭ জনে দাঁড়িয়েছে এবং শনাক্ত রোগীর সংখ্যা ৭৬ হাজার ২৬ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯০১ ডেঙ্গুরোগী। চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ৭২ হাজার ৩৮৮ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬৫.৯০ শতাংশ পুরুষ এবং ৩৪.১০ শতাংশ নারী।

তথ্য অনুযায়ী, ২০২৩ সালে সারাদেশে ডেঙ্গুতে এক হাজার ৭০৫ জনের মৃত্যু ও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। ২০২৪ সালে ডেঙ্গুতে মৃত্যু ৫৭৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ এক হাজার ২১৪ জন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: