সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

স্ত্রীর বিলাসী চাহিদা পূরণে চাকরি ছেড়ে চোর হলেন বিবিএ পাস তরুণ

ডেইলি সিলেট ডেস্ক ::

স্ত্রীর বিলাসী জীবনধারা বজায় রাখতে গিয়ে নিজের শিক্ষাগত যোগ্যতা ও সামাজিক মর্যাদা বিসর্জন দিলেন ভারতের রাজস্থানের এক বিবিএ পাস যুবক। ভালো বেতনের চাকরি ছেড়ে অবশেষে বেছে নেন চুরির পথ। ঘটনাটি রাজস্থানের জয়পুরে ঘটেছে এবং তা প্রকাশ্যে আসার পর বিস্ময় ছড়িয়েছে সামাজিক মাধ্যমে।

সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় প্রকাশ্যে এক নারীর গলা থেকে সোনার চেন ছিনতাই হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরের পরিচয় জানতে পারে।

পরিচয় মিলতেই শুরু হয় অভিযান। শুক্রবার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত যুবকের নাম তরুণ পারেক, যিনি রাজস্থানের জমওয়ারমগড় গ্রামের বাসিন্দা।

পুলিশি জিজ্ঞাসাবাদে তরুণ জানান, স্ত্রীর বিলাসী জীবনযাত্রার চাহিদা মেটাতেই তিনি চাকরি ছেড়ে চুরির মতো অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন।

এই ঘটনায় হতবাক স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ। এক শিক্ষিত যুবক কীভাবে কেবল পারিবারিক চাপের কারণে অপরাধ জগতে পা রাখে—তা নিয়ে উঠেছে প্রশ্ন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: