সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

ডেইলি সিলেট ডেস্ক ::

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে তার শরীরে। স্থানীয় সময় রোববার (১৮ মে) তার ব্যক্তিগত কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষা-নিরীক্ষায় জো বাইডেনের শরীরে প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়েছে। যা ক্রমেই তার শরীরের হাড়ে ছড়িয়ে পড়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্রাবের সমস্যা ক্রমবর্ধমান বাড়তে থাকে। পরে পরীক্ষা-নিরীক্ষায় প্রোস্টেটে একটি নতুন গুটি শনাক্ত হয়। শুক্রবার চিকিৎসকরা জানান, প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাইডেনের শরীরে শনাক্ত ক্যানসারের বৈশিষ্ট্য হচ্ছে এটি বেশ আক্রমণাত্মক, যার গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫) এবং এটি হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

এদিকে আশার কথা হচ্ছে, ক্যানসারটি হরমোন-সংবেদনশীল হওয়ায় এর চিকিৎসা করা সম্ভব। প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এর চিকিৎসা পদ্ধতি দিয়ে আলোচনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: