সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চব্বিশের গণঅভ্যুত্থানকে বিপ্লব বলতেও নারাজ আলী রীয়াজ

ডেইলি সিলেট ডেস্ক ::

চব্বিশের গণঅভ্যুত্থানকে যারা ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলেন, তাদের সঙ্গে একমত নন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, এমনকি একে বিপ্লব বলতেও তিনি রাজি নন।

বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনামূলক অনুষ্ঠান ইনসাইড আউট-এ অংশ নিয়ে তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ “সব কিছুর ঊর্ধ্বে”। তবে তিনি মনে করিয়ে দেন, ২০২৪ সালের ঘটনাপ্রবাহ একটি ঐতিহাসিক ধারাবাহিকতার ফল, এবং এটি ছিল “অভূতপূর্ব ও অভাবনীয়”।

অধ্যাপক রীয়াজের মতে, ২০২৪-এর গণঅভ্যুত্থান ১৯৯০ সালের মতো ছিল না। এটি জন্ম নিয়েছে ‘রাষ্ট্রকাঠামোর পরিবর্তনের গভীর আকাঙ্ক্ষা’ থেকে।

সম্প্রতি ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নিয়ে গণফোরামের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, কমিশনের সংস্কার প্রস্তাবে সংবিধান থেকে মুক্তিযুদ্ধের বিষয়টি বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে এ বিষয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন, এটি “তাদের বোঝার ভুল”।

অনুষ্ঠানটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: