সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিনিয়োগ সম্মেলনে নিজেদের ‘বিনিয়োগ পরিকল্পনা’ জানাবে ৩ দল

ডেইলি সিলেট ডেস্ক ::

চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন-২০২৫ শুরু হচ্ছে আগামীকাল সোমবার। এবারের বিনিয়োগ সম্মেলনে দলের ভবিষ্যত বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (৬ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান।

তিনি বলেন, একটি দেশের দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যাবশ্যক। এ কারণে এবারের বিনিয়োগ সম্মেলনে বিএনপি, জামায়াত ও এনসিপিকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছিল। এরই মধ্যে তারা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত থাকবেন।

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রতিনিধি দলের সদস্যরা বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এর মাধ্যমে তারা তুলে ধরবেন, তাদের দল ক্ষমতায় এলে কীভাবে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি ও বিনিয়োগ ব্যবস্থাকে ঢেলে সাজাবেন।

আয়োজক প্রতিষ্ঠান বিডা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিনিয়োগকারীদের দ্বিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা করবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: