সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গাজা ইস্যুতে ইসরায়েলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ডেইলি সিলেট ডেস্ক ::

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ইসরায়েল পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। এ সফরে যুদ্ধোত্তর গাজার বিভিন্নন বিষয়ে জোর দেবেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় যুদ্ধোত্তর শাসনের বিষয়ে আলোচনা শুরু করার, গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং আরও সাহায্যের অনুমতি দেয়ার বিষয়ে চাপ দেবেন ব্লিঙ্কেন।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি বেসামরিক নাগরিকদের সুরক্ষায় এবং যাদের প্রয়োজন তাদের কাছে মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে আরও কিছু পদক্ষেপ নেয়ার জন্য ইসরায়েল সরকারকে চাপ দেব।

অপরদিকে ইসরায়েলি দুই সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে মাকিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা ব্লিঙ্কেনকে বলবেন, হামাসের হাতে আটক আরও জিম্মিদের মুক্তি না দেওয়া না হলে গাজার বেসামরিকদের অঞ্চলটির উত্তরে ফিরে যেতে দেয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: