সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সৌদিতে এক সপ্তাহে সাড়ে ১৬ হাজার অভিবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক ::

আবাসন ও শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগ সৌদি আরবে গত এক সপ্তাহে ১৬ হাজার ৬৯৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে ১০ হাজার ৫১৮ জন, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টায় ৩ হাজার ৯৫৩ জন ও শ্রম আইনে আরও ২ হাজার ২২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্থানীয় গণমাধ্যম অনুসারে, অবৈধভাবে সৌদিতে প্রবেশ করতে গিয়ে গ্রেপ্তার হওয়াদের ৫৭ শতাংশই ইয়েমেনের নাগরিক। আর ৪২ শতাংশ ইথিওপিয়া এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক বলে জানা গেছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কেউ সৌদি আরবে অবৈধভাবে প্রবেশকারীকে পরিবহন ও আশ্রয় দিয়ে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। এর সঙ্গে ১০ লাখ সৌদি রিয়াল (২ লাখ ৬০ হাজার ডলার) জরিমানা বা গাড়ি ও সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে।

এর আগে অক্টোবর মাসের শেষ সপ্তাহেও একই ধরনের অভিযানে ১৫ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: