সর্বশেষ আপডেট : ১ মিনিট ০ সেকেন্ড আগে
শনিবার, ৭ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইসরায়েলি হামলায় ৭ ফিলিস্তিনি সাংবাদিক নিহত

ডেইলি সিলেট ডেস্ক ::

হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ঘোষণা করার পর থেকে গাজা উপত্যকায় অন্তত সাতজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমগুলোর বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

সাংবাদিকদের অধিকার রক্ষায় নিয়োজিত সংগঠন ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ জানিয়েছে, লড়াইয়ের প্রথম তিন দিনে অন্তত সাত সাংবাদিক নিহত, দু’জন নিখোঁজ এবং দু’জন আহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, সোমবার গাজা উপত্যকায় বোমাবর্ষণের খবর সংগ্রহের সময় ইসরায়েলি বিমান হামলায় সাইদ আল-তাওয়েল, মোহাম্মদ সোবোহ ও হিশাম নাওয়াজাহ নিহত হয়েছেন।

এছাড়াও সোমবার সাংবাদিক সালাম মেমা, তার স্বামী এবং তাদের তিন সন্তান হাদি, আলি ও শাম নিহত হন। উত্তর গাজা উপত্যকার জাবালিয়া ক্যাম্পে তাদের বাড়িতে হামলা করেছিল ইসরায়েলি সেনাবাহিনী।

এদিকে গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীদের হামলা করছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আল-জাজিরা আরবিকে বলেছেন, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী আর চিকিৎসকরা বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করছে। আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোকে তাদের সুরক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাই।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: