সর্বশেষ আপডেট : ২০ ঘন্টা আগে
শুক্রবার, ১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জঙ্গিদের গুলিতে ৩ ভারতীয় সেনার মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের গুলিতে ভারতীয় তিন সেনার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে এই নিহতের ঘটনা ঘটে।

এনডিটিভির তথ্যমতে, কাশ্মিরের কুলগাম বিভাগের হালান বনাঞ্চলে জঙ্গিদের ধরতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় জঙ্গিরা গুলি করলে পাল্টা গুলি ছোড়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দুই পক্ষের গোলাগুলির পর তিন সেনা আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

কাশ্মিরের শ্রীনগরে সেনাবাহিনীর চিনার কর্পস এক টুইট বার্তায় সেনাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: