সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

খন্দকার মোশাররফের সুস্থতা কামনায় মহানগর উত্তর বিএনপি

ডেইলি সিলেট ডেস্ক ::

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনা করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সর্বস্তরের নেতাকর্মীদেরকে বিশেষ দোয়া করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক।

শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে সারা দেশে যে আন্দোলন সৃষ্টি হয়েছে তার অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি ।

উল্লেখ্য, বুকে ব্যথা অনুভব করায় শুক্রবার‌ রাত ১ টার দিকে ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর রাত ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সিসিইউতে আছেন।

এই মুহূর্তে ড. খন্দকার মোশাররফের শারীরিক অবস্থা ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: