সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ করলো সিকৃবি অফিসার পরিষদ

গত একদশক থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার আশেপাশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদান করে থাকে “পাঠশালা একুশ” নামে একটি সংগঠন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই সংগঠনটির প্রচেষ্ঠায় শতাধিক শিশু পড়াশোনা করে। গত ২৫ মার্চ এরকম ৮৫ জন শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে অফিসার পরিষদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। শনিবার “ক খ ফাউন্ডেশন” এর পৃষ্ঠপোষকতায় এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উক্ত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা । অফিসার পরিষদের সাধারণ সম্পাদক ড. সালাহ্ উদ্দীন আহমদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং পাঠশালা একুশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোঃ মোস্তফা সামসুজ্জামান, প্রক্টর প্রফেসর ড. মনিরুল ইসলাম সোহাগ প্রমুখ।

অফিসার পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পাঠশালা একুশের সংগঠকবৃন্দ এই বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর জন্য অফিসার পরিষদসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে পাঠশালা একুশ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: