![]()


নদীপথে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভা’রতে ঢোকার অ’ভিযোগে ৩৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রে’প্তার করা হয়েছে। শনিবার গভীর রাতে হিঙ্গলগঞ্জ থা’নার মালেকান ঘুমটি এলাকায় ওই ঘটনা ঘটেছে।
রোববার বসিরহাট মহকুমা আ’দালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জে’ল হেফাজতে থাকার নির্দেশ দেন।
পু’লিশ ও বিএসএফ সূত্রে জানা গেছে, শনিবার (১২ মা’র্চ) রাতে হিঙ্গলগঞ্জের মালেকান ঘুমটি এলাকায় সীমান্তে কালিন্দি নদী পেরিয়ে ভা’রতে ঢোকার সময় সীমান্তে কর্তব্যরত বিএসএফ-এর জওয়ানরা ৩৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রে’প্তার করেন।
এদিন সকালে বিএসএফ-এর তরফ থেকে গ্রে’প্তার হওয়া ব্যক্তিদের হিঙ্গলগঞ্জ থা’নার পু’লিশের হাতে তুলে দেওয়া হয়। পু’লিশের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, কাজের খোঁজে দালালের মাধ্যমে তারা সীমান্ত পেরিয়ে ভা’রতে এসেছেন। তাদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা ও খুলনা জে’লায়। এই ঘটনার ত’দন্ত শুরু করেছে পু’লিশ।