![]()


স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে জে’লা প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে হিন্দি গান বাজিয়ে নাচ পরিবেশন করেছে বরগুনার স্থানীয় একটি যাত্রাদল। হিন্দি গানের সঙ্গে নাচ পরিবেশনের কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন।
অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা জানান, শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠিত চলছিল। রাত ১০টার পরে স্থানীয় পায়রা অ’পেরার পরিবেশনায় শুরু হয় যাত্রাপালা ‘রাখাল ছে’লে’।
পালা চলার কিছুক্ষণের মধ্যে হিন্দি গানের সঙ্গে নাচ শুরু হয়। ফলে দর্শক সারিতে সমালোচনা শুরু হয়। বিষয়টি বুঝতে পেরে বরগুনা জে’লা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট এসে অনুষ্ঠান বন্ধ করে দেন।
দর্শক মোহাম্ম’দ রাসেল বলেন, সন্ধ্যা থেকে অনুষ্ঠান দেখেছি। তবে হিন্দি গানের সঙ্গে যাত্রাপালার নাচটা মানতে পারিনি।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, যাত্রাপালায় হিন্দি গান বাজানোর সঙ্গে সঙ্গে আমি তাদেরকে বন্ধ করে দিয়েছি। এটি অনিচ্ছাকৃত ভুল ছিল। যাত্রাদলের সদস্যরা এর জন্য ভুল স্বীকার করেছেন।