সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিজয়ের অনুষ্ঠানে হিন্দিগানের তালে নাচ, সমালোচনার ঝড়

বরগুনার আমতলীতে শিক্ষাপ্রতিষ্ঠানে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে হিন্দি গান বাজিয়ে নৃত্য পরিবেশন করা হয়েছে। বিজয়ের দিনে দেশাত্মবোধক গান না বাজিয়ে বিদেশি গান বাজানোয় সমালোচনার ঝড় বইছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে আমতলী উপজে’লার আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে মঞ্চে হিন্দি গানের তা’লে তা’লে নাচ শুরু হয়।

১ মিনিট ১০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বিজয় অনুষ্ঠানের আলোচনা মঞ্চের সামনে হিন্দিগানের তা’লে তা’লে নৃত্য পরিবেশন করছে এক কি’শোর। মঞ্চে অ’তিথিরা বসা। প্যান্ডেলভর্তি শিক্ষার্থী। তারাও গানের তা’লে উচ্ছ্বাস প্রকাশ করছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনুষ্ঠানে আসা অনেকে। আঠারোগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম মোল্লা জাগো নিউজকে বলেন, ‘আমি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।’

জানতে চাইলে সোনাখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্ম’দ ইউসুফ মিয়া জাগো নিউজকে বলেন, ‘বিষয়টা খুবই দুঃখজনক। এটা ভুলক্রমে হয়ে গেছে আমাদের।’

আমতলী উপজে’লার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট এ কে এম শামস উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘আজকের এই দিনে হিন্দিগানে ড্যান্সের প্রশ্নই আসে না। আজ দেশাত্মবোধক গানের মাধ্যমে সব কার্যক্রম পরিচালনা করতে হবে।’

এ বিষয়ে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও আমতলী উপজে’লা নির্বাহী কর্মক’র্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: