সর্বশেষ আপডেট : ৫৯ মিনিট ৪৮ সেকেন্ড আগে
বুধবার, ৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভোলায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে ২ যুবক নিহত

ভোলার চরফ্যাশন উপজেলায় র‌্যাববের সঙ্গে গোলাগুলিতে দুই যুবক নিহত হয়েছেন। রোববার ভোর ৪ টার দিকে উপজেলার চর কুকরি-মুকরিতে এই ঘটনা ঘটে। এদিকে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় না জানা গেলেও র‌্যাব দাবি করেছে, নিহত দুজনই জলদস্যু বাহিনীর সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, রোববার ভোরে সেখানে অভিযানে যায় র‌্যাব। কিন্তু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি চালায়। পরে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থলে গিয়ে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে নিয়ে গিলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

এবিষয়ে র‌্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলেও জানান পুলিশ সুপার। সূত্র : বাংলাদেশ জার্নাল

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: