সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পশ্চিমবঙ্গে লরির সঙ্গে শববাহী ট্রাকের সংঘর্ষে নিহত ১৮

পশ্চিমবঙ্গ রাজ্যে একটি পাথরবোঝাই লরির সঙ্গে শববাহী ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার গভীর রাতে রাজ্যটির নদিয়া জেলার ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও পাঁচজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা আছে।

সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গভীর রাতে শ্মশানযাত্রীদের একটি দল উত্তর ২৪ পরগনা থেকে নদিয়ার নবদ্বীপ শহরে যাচ্ছিল। পথে ফুলবাড়িতে রাস্তায় দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই একটি লরিকে সজোরে ধাক্কা দেয় শববাহী ট্রাকটি। ট্রাকটিতে ৩৫ থেকে ৪০ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনার পর হতাহতদের নিকটবর্তী শক্তিনগর জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে ১৮ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

আহত এক যাত্রী জানিয়েছেন, রাস্তা খারাপ থাকা সত্ত্বেও ট্রাকটির গতি বেশি ছিল, কুয়াশার মধ্যে সেটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই লরিটিকে ধাক্কা দেয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরাও ঘন কুয়াশা ও ট্রাকটির গতি বেশি থাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: