সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
রবিবার, ১০ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

স্কুলের ফি দিতে না পারায় আত্মহ’ত্যার চেষ্টা, সেই ছা’ত্রী বোর্ড পরীক্ষায় প্রথম

স্কুলের বেতন দিতে না পারার জন্য দশম শ্রেণির বোর্ডের পরীক্ষার রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছিল স্কুল। কোনভাবেই মাধ্যমিক পরীক্ষা বসতে দেওয়া হচ্ছিল ভা’রতের কর্নাট’কের দক্ষিণ কন্নড়ের ছা’ত্রী গ্রীষ্মা নায়ককে। জীবনের প্রথম বোর্ড পরীক্ষা দিতে পারবে না সে এই কথা শোনার জন্য আত্মহ’ত্যার সিদ্ধান্ত নেয় গ্রীষ্মা।

বাবা নরসিংহমূর্তি এবং মা পদ্মভাতাম্মা প্রতিজ্ঞা করেছিলেন, তাদের মে’য়েকে যে ভাবেই হোক এই পরীক্ষায় বসাবেন। নরসিংহমূর্তি পেষায় কৃষি শ্রমিক। সংসারে অভাব নিত্যসঙ্গী। পরিস্থিতির চাপে পড়েই মে’য়ের স্কুলের বেতন দিতে পারেননি তিনি। কিন্তু মে’য়ের আত্মহননের চেষ্টা বিচলিত করে তাদের। তারা যোগাযোগ করেন ডেপুটি ডিরেক্টর ফর পাবলিক ইনস্ট্রাকশন (ডিডিপিআই)-এর সঙ্গে। পুরো বিষয়টি শুনে উদ্যোগ নেন তিনি। বিষয়টি শিক্ষামন্ত্রী সুরেশ কুমা’রের কাছে পৌঁছায়। ঘটনাচক্রে, রাজ্য জুড়ে আরও এ রকম অ’ভিযোগ আসতে শুরু করে। ফলে সমস্যাটি গুরুত্ব সহকারে দেখা শুরু হয়।

অবশেষে শিক্ষামন্ত্রী নিজে গ্রীষ্মা’র বাড়িতে যান। তাকে পরীক্ষায় বসানোর ব্যবস্থা করেন। সবচেয়ে অ’বাক করা বিষয় হলো পরীক্ষার ফল প্রকাশিত হলে দেখা যায় বোর্ডের পরীক্ষায় শীর্ষ স্থান পেয়েছে গ্রীষ্মা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: