সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

লটারিতে ১২ কোটি টাকা জিতলেন অটোচালক

লটারি জিতে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন ভা’রতের কেরালার এক অটোচালক। এক লটারিতেই তিনি ১২ কোটি টাকা পেয়েছেন। ১০ দিন আগে ওই টিকিট কেনেন দরিদ্র অটোচালক।

ওই অটোচালকের নাম জয়পালান পি আর। তিনি কেরালার মা’রাডুর বাসিন্দা। রাতারাতি বড়লোক হওয়া জয়পালানের কাছে জানতে চাওয়া হয়েছিল, কী’ করে নম্বর বেছে নিয়েছিলেন বা নম্বর বেছে নেওয়ার ক্ষেত্রে কারও পরাম’র্শ নিয়েছিলেন কিনা।

জবাবে সংবাদ সংস্থা পিটিআইকে কোটিপতি অটোচালক বলেন, ‘লটারির নম্বর ছিল টিই৬৪৫৪৬৫। সংখ্যাটি দেখে আমা’র ভালো লেগেছিল বলেই ওই টিকিটটি কে’টেছিলাম। এ ব্যাপারে কারও পরাম’র্শ নেইনি।

ত্রিপুনীথুরা থেকে গত ১০ সেপ্টেম্বর ওনাম বাম্পার লটারির টিকিটটি কে’টেছিলেন জয়পালান। রোববার তিরুঅনন্তপুরমের গোর্কি ভবনে লটারি খেলা হয়। কেরালার অর্থমন্ত্রী কে এন বালগোপাল অনুষ্ঠানটির উদ্বোধন করেন।

কেরালা জুড়ে বিক্রি হওয়া ৫৪ লাখ টিকিটের মধ্যে বেছে নেওয়া হয় প্রথম পুরস্কার বিজেতাকে। জয়ী জয়পালন অবশ্য ১২ কোটি টাকা জিতলেও হাতে পাবেন ৭ কোটি টাকা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: