![]()

বরগুনার আমতলী উপজে’লার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামের মো. আ. রাজ্জাক করো’নার টিকা নিতে চান। টিকা নিবন্ধন করতে গিয়ে সৃষ্টি হয় সমস্যা। কারণ ভোটার তালিকায় দেখানো হচ্ছে তিনি মৃ’ত। ফলে এ বিপত্তিকর অবস্থার সৃষ্টি হয়।
ভোটার তালিকায় ‘মৃ’ত’ মো. আ. রাজ্জাক আড়পাঙ্গাশিয়া ইউপির ২নং ওয়ার্ডের বালিয়াতলী এলাকার মো. আ. গনি হাওলাদারের ছে’লে। পেশায় তিনি কৃষক।
আ. রাজ্জাক বলেন, আমি জানতাম না ভোটার তালিকা থেকে আমা’র নাম কা’টা হয়েছে। করো’নার টিকা নিবন্ধনের জন্য অনলাইনে আবেদনের চেষ্টা করি। কিন্তু বারবার চেষ্টা করেও আবেদন নিচ্ছে না। পরে নির্বাচন অফিসে গিয়ে জানতে পারি ভোটার তালিকা থেকে আমা’র নাম কা’টা হয়েছে।
তিনি বলেন, আমি এখনো জীবিত আছি। তবু ভোটার তালিকায় মৃ’ত দেখানো হয়েছে। ভোটার তালিকায় মৃ’ত থাকায় মিলছে না সরকারি কোনো সুযোগ-সুবিধা, পাচ্ছি না করো’না টিকাসহ অন্যান্য সুবিধা। নির্বাচন অফিসে ভোটার তালিকায় জীবিত হতে আবেদন দিয়েছি। জানি না এমন সমস্যার সমাধান মিলবে কবে।
জানা যায়, ভোটার তালিকায় মৃ’ত দেখানোর ফলে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা, ব্যাংক ঋণ, করো’নার টিকাসহ অন্যান্য নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন আব্দুর রাজ্জাক। পরে নির্বাচন কমিশনে গিয়ে জানতে পারেন ৫ বছর আগে মৃ’ত দেখিয়ে তার নাম সার্ভা’র থেকে মুছে দেওয়া হয়েছে।
আমতলী উপজে’লা নির্বাচন কর্মক’র্তা মো. সেলিম রেজা বলেন, ২০১৭ সালে ভোটার তালিকা হালনাগাদে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের সময় এমন হতে পারে। এ ব্যাপারে একটি লিখিত আবেদন পেয়েছি। দ্রুত সময়ের মধ্যেই এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি। সৌজন্যঃ যুগান্তর