সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশে ৪ জন আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে এক নারীসহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সকাল সাড়ে ৮টায় জেলার জীবননগর উপজেলার করিমপুর বাজার থেকে এক নারীসহ ৪ জন ভারত হতে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবি’র সদস্যরা তাদেরকে আটক করে।

আটককৃরা হলেন,মাগুরা জেলার সদর উপজেলার দক্ষিণ শিমুলিয়া গ্রামের সুমন্ত বিশ্বাসের ছেলে সুভন বিশ্বাস (২৪) ও তার স্ত্রী প্রিয়াংকা বিশ্বাস (২২), একই গ্রামের অযুদ্ধ বিশ্বাসের ছেলে সুরঞ্জিত বিশ্বাস (২২) এবং নির্পেন বিশ্বাসের ছেলে তরুন বিশ্বাস (২৩)।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইন ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় মামলাসহ জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্যসূত্র: একুশে টিভি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: