![]()



সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাকরি পেয়েছেন বাংলাদেশের জারিন ফাইরোজ মুন। গত মাসের শেষ দিকে তিনি ফেসবুকের নিরাপত্তা বিষয়ক ইঞ্জিনিয়ারিং টিমে ইন্টার্ন হিসেবে যোগ দেন। আগামি তিন মাস পর তার নিয়োগ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। জারিন ফাইরোজ মুনের বাড়ি শেরপুর জে’লা শহরে। তবে তিনি বর্তমানে যু’ক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন।
জানা গেছে, চলমান করো’নাভাই’রাস পরিস্থিতির কারণে তাকে এখন ভা’র্চুয়ালি অফিস করতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নিউইয়র্কের অফিসেই কাজ শুরু করবেন তিনি। বছরের শুরুর দিকে ফেসবুকের নিয়োগ কার্যক্রম শুরু হলে আবেদন করেছিলেন ফাইরোজ।
তিনি খুলনা প্রকৌশল ও প্রযু’ক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এর আগে লেখাপড়া সব শেরপুরেই করেছেন। তিনি প্রধানমন্ত্রী স্বর্ণপদক ও বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষে তিনি যু’ক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ পেয়ে সেখানে চলে যান।