সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
সোমবার, ১ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

করোনায় বন্ধ হচ্ছে ঢাকা-কলকাতা বাস সার্ভিসও

করোনাভাইরাসের কারণে সড়ক পথে ঢাকা-কলকাতা রুটে বাস চলাচলও বন্ধ হচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে ভারত সরকার ১৩ মার্চ থেকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। প্রবেশে নিষেধাজ্ঞা থাকলে যাত্রীও থাকবে না, যে কারণে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক রুটে বাস চলাচল করা পরিবহন মালিকরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে শ্যামলী এন আর পরিবহনের মালিক শুভঙ্কর ঘোষ বলেন, শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টার পর থেকে প্যাসেঞ্জারসহ আর কোনো বাস ভারতের বর্ডার ক্রস করতে পারবে না। যে কারণে গাড়ি বন্ধ রাখতে হচ্ছে। ফলে বৃহস্পতিবার রাতেই কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে শেষ টিপ।

তিনি আরও বলেন, ঢাকা-কলকাতা এবং ঢাকা-শিলিগুড়ি রুটের সব বাস এর আওতায় থাকবে। যেসব যাত্রীরা ১২ মার্চের পরে অগ্রিম টিকিট কেটেছিলেন তারা চাইলে কাউন্টারে টিকিট ফেরত দিয়ে টাকা নিতে পারবেন।

তবে সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ফারুক তালুকদার সোহেল এ প্রতিবেদককে বলেন, এটা আসলে আমাদের কোনো সিদ্ধান্ত নয়। ভারত সরকারের সিদ্ধান্ত। আমরা বন্ধ করে দিচ্ছি ব্যাপারটা সে রকম নয়। ভারতে ঢুকতে না পারলে যাত্রীরাও যেতে চাইবেন না। ভারত সরকারের নিষেধাজ্ঞার বিষয়টি যাত্রী সাধারণদের জানানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: